আমরাও মানুষ ভুরুঙ্গামারী”-এর মানবিক উদ্যোগে এক পরিবারের পানির কষ্টের অবসান

 

কুড়িগ্রাম প্রতিনিধি:
দীর্ঘদিনের পানির কষ্ট থেকে অবশেষে মুক্তি পেল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার এক অসহায় পরিবার। সামাজিক সংগঠন

“আমরাও মানুষ ভুরুঙ্গামারী”-এর মানবিক উদ্যোগে ওই পরিবারের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মইদাম গ্রামে শতবর্ষোর্ধ্ব বৃদ্ধ সলিমুদ্দিন

-এর বাড়িতে টিউবওয়েলটি স্থাপন করা হয়।
জানা যায়, সলিমুদ্দিন দীর্ঘদিন ধরে তার পরিবার নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন

করে আসছিলেন। নিত্যদিনের সংসার চালাতেই তাদের হিমশিম খেতে হতো। এর ওপর সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল—পরিবারটির নিজস্ব কোনো পানির উৎস না থাকা। প্রতিদিন তার বৃদ্ধা স্ত্রীকে অন্যের

বাড়ি থেকে পানি সংগ্রহ করে আনতে হতো, যা তাদের জন্য ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
দীর্ঘদিন ধরে এমন দুরবস্থার মধ্য দিয়ে জীবন কাটালেও পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য কোনো জনপ্রতিনিধি বা এলাকাবাসীর পক্ষ থেকে কার্যকর উদ্যোগ

নেওয়া হয়নি।
পরবর্তীতে বিষয়টি “আমরাও মানুষ ভুরুঙ্গামারী” ফেসবুক গ্রুপের মাধ্যমে সংগঠনের নজরে আসে।

খবর পেয়ে সংগঠনের সদস্যরা সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বাস্তব অবস্থা দেখে তারা দ্রুত একটি টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নেন।

আলহামদুলিল্লাহ, মাত্র দুই দিনের মধ্যেই পরিবারটির জন্য একটি টিউবওয়েল স্থাপন সম্পন্ন হয়।
এতে করে এখন পরিবারটি নিজেদের টিউবওয়েলের নিরাপদ পানি ব্যবহার করতে পারছে।

একটি ছোট উদ্যোগ হলেও এটি তাদের জীবনে এনে দিয়েছে স্বস্তি ও নিরাপত্তা।
সংগঠনের পক্ষ থেকে মোঃ সুফিয়ান পারভেজ জানান , অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই তাদের কাজের মূল প্রেরণা।

তারা আগামীতেও দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে অর্থ, দোয়া ও ভালোবাসা দিয়ে যারা এই মানবিক কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পাশাপাশি সবার জন্য দোয়া কামনা করে বলা হয়—আল্লাহ তায়ালা যেন সবাইকে সুস্থ রাখেন, হালাল রিজিকে বরকত দান করেন এবং মানবতার এই পথচলায় সবাইকে কবুল করেন।
“একটু হাসি ফোটানোর চেষ্টায়”—

এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্য।

Related Posts

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট। বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনের শেষ দিনে , সোমবার…

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় ধাপে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক উদ্বোধনী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 1 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • By Admin
  • April 20, 2026
  • 27 views

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 60 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন