চাঁপাইনবাবগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যান সহ ৪ জন গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নাশকতার মামলায় জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও পৌর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুজার গিফারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার দিনব্যাপী ও রাতে জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে রয়েছেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এছাড়া জেলা ছাত্রলীগের বর্তমান প্রচার সম্পাদক এবং পৌর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুজার গিফারীকে (২৬) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. হবি ও মোছা. মিনু বেগম দম্পতির ছেলে। অন্যদিকে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় অভিযুক্ত আরও দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—শিবগঞ্জ উপজেলার টোরবোনা মধ্যপাড়ার মো. কবির হোসেনের ছেলে মো. ওসমান (১৭) এবং নয়লা ভাঙ্গা মোড়লপাড়ার মো. কায়েম উদ্দিনের ছেলে মো. মিরাজ (১৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

‎২৫০ শিক্ষার্থী পেল আলোকিত পরশুরাম বৃত্তির পুরস্কার ও সংবর্ধনা

‎উপজেলা প্রতিনিধি,পরশুরাম(ফেনী) : ‎ফেনীর পরশুরামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের  ২৫০ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে  ‘আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষার আয়োজক কমিটি। ‎ ‎শনিবার (১৫ আগস্ট) বিকেলে পরশুরাম অডিটোরিয়ামে বর্ণমালা…

ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর, এক যুবকের মৃত্যু

  মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎২৫০ শিক্ষার্থী পেল আলোকিত পরশুরাম বৃত্তির পুরস্কার ও সংবর্ধনা

  • By Admin
  • August 15, 2026
  • 1 views
‎২৫০ শিক্ষার্থী পেল আলোকিত পরশুরাম বৃত্তির পুরস্কার ও সংবর্ধনা

ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর, এক যুবকের মৃত্যু

  • By Admin
  • August 15, 2026
  • 22 views
ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর, এক যুবকের মৃত্যু

পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • By Admin
  • August 15, 2026
  • 4 views
পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

তালতলীতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

  • By Admin
  • August 15, 2026
  • 10 views
তালতলীতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

তালতলীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

  • By Admin
  • August 15, 2026
  • 14 views
তালতলীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক

  • By Admin
  • August 15, 2026
  • 3 views
গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক