চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

মোঃ ইমরান আলী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি –

“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম/হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ডা. মো. সাইমন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এছাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি, মৎস্যজীবী প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Posts

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি…

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

  • By Admin
  • August 16, 2026
  • 5 views
রাঙামাটিতে মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

  • By Admin
  • August 16, 2026
  • 4 views
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

  • By Admin
  • August 16, 2026
  • 17 views
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • By Admin
  • August 16, 2026
  • 3 views
শিবগঞ্জে পাখি শিকারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

  • By Admin
  • August 16, 2026
  • 6 views
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

  • By Admin
  • August 16, 2026
  • 7 views
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মীর মৃত্যু