গোপালগঞ্জে হা’ম’লা’র আ’শ’ঙ্কা’য়” পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ শহরে রাতে অথবা দিনে চলছে সমানতালে তীব্র লোডশেডিং। জেলা শহরের অবস্থা একদমই খারাপ। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭/১৮ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সম্মানিত গ্রাহকেরা। এই পরিস্থিতিতে ওজোপাডিকো কার্যালয়ে ও উপকেন্দ্রে সাধারণ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে ওজোপাডিকো দপ্তরে যেকোনো প্রকার হামলা, নাশকতা ও অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জ ওজোপাডিকো, পাওয়ার হাউজ, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস ও চরপাথালিয়ায় অবস্থিত ওজোপাডিকো’র ২টি ৩৩/১১কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং অব্যাহত আছে। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় ও জাতীয় গ্রীড উপকেন্দ্র হতে বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী বিতরণ করে থাকে, চাহিদার তুলনায় বরাদ্ধ কম থাকায় গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, গোপালগঞ্জের আওতায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। ফলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সম্মানিত গ্রাহকগণের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ কর্তৃক অত্র দপ্তর, বৈদ্যুতিক স্থাপনার সাধন, কর্মকর্তা-কর্মচারীগণের সহিত অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য যে কোনো অনভিপ্রেত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো প্রকার নাশকতা এড়ানোর লক্ষ্যে ওজোপাডিকো, গোপালগঞ্জ দপ্তরের সকল স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধির জন্য স্থাপনাটি নিয়মিত পুলিশ টহল রুটে অন্তর্ভুক্তিকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বিশেষ নজরদারি রাখার মাধ্যমে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়টি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা আমাদের দপ্তরসহ সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি চিঠি পাঠিয়েছে। আপনারা জানেন বেশ কিছু ধরে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে। যেখানে চাহিদা ১৮ মেগাওয়াট সেখানে বরাদ্দ পাচ্ছি ৯ থেকে ১০ মেগাওয়াট। যার ফলে আমাদের ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এ কারণে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাহকেরা ক্ষুব্দ হয়ে আমাদের অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি । তাই দপ্তর ও উপকেন্দ্রসহ নিজেদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছি

Related Posts

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মো. জাহিদ হাসান (৩২) সুন্দরগঞ্জ…

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • By Admin
  • August 11, 2026
  • 6 views
সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

  • By Admin
  • August 11, 2026
  • 6 views
লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী