পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

হাবিবুর রহমান হাবিব,( লালমনিরহাট) জেলা প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি নানা মজুমদ্দিন সেলিমের বিরুদ্ধে ।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,বুধবার (১৯ আগস্ট) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মজুমদ্দিন সেলিম ,তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী নানা বলে জানা যায়।

জানা যায় ,প্রতিবেশী নানা জোংড়া মোমিনপুর দাখিল মাদরাসার নৈশ প্রহরী মজুমদ্দিন সেলিম (৪৫) মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করা হয় এবং প্রথমে তাকে স্থানীয় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা দিশে পরে চিকিৎকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে এবং পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে হাতিবান্ধা থানার সহায়তায় গতকাল বুধবার রাতেই অভিযুক্তকে তার বোনের বাড়ী বড়খাতা থেকে তাকে গ্রেফতার করেন। ভিকটিমের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এব্যাপারে জানতে চাওয়া হলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবব্রত কুমার রায় বলেন,হাসপাতালের জরুরি বিভাগে ৯ বছরের একটি (ভিকটিম) শিশু চিকিৎসার জন্য এসেছিল আমরা তার হিস্টরিতে নির্যাতন হয়েছে বলে জেনেছি। তাছাড়াও অভিযোগের স্বপক্ষে তার দেহে(ভেতর-বাহিরে) আঘাতের কিছু চিহ্ন পেয়েছি পরিপূর্ণ পরীক্ষা -নিরীক্ষা শেষে প্রকৃত অবস্থা জানা যাবে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও পরীক্ষা -নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এদিকে শিশু সিনহাকে ধর্ষণের একমাত্র আসামী মজুমদ্দিন সেলিমকে পুলিশের তৎপরতায় দ্রুততম সময়ে গ্রেফতার করায় এলাকার বিক্ষুব্ধ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। #
মো:হাবিবুর রহমান হাবিব
লালমনিরহাট জেলা প্রতিনিধি

Related Posts

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 8 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 14 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 7 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 5 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • By Admin
  • August 21, 2026
  • 8 views
কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা