কুড়িগ্রামের সাবেক ডিসি ডিভিশন সুবিধা পেয়েও মহিলা ওয়ার্ডে কারাবন্দি

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ ইং ০২:০১ পিএম.

কুড়িগ্রাম জেলা আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও ডিভিশন সুবিধাহীন কুড়িগ্রাম কারাগারের মহিলা ওয়ার্ডে অবস্থান করছেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) পর্ন্ত গত পাঁচ দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি। বিষয়টি নিয়ে আইনজীবীসহ স্থানীয়দের মধ্যে সন্দেহের পাশাপাশি কৌতুহল সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম জেলা কারাগার কর্তৃপক্ষ বলছে, কুড়িগ্রাম কারাগারে ডিভিশন সুবিধা নেই। আদালতের নির্দেশনায় কারাবিধি অনুসারে ডিভিশন প্রাপ্ত হলেও সাবেক ডিসি নিজ আগ্রহে কুড়িগ্রাম কারাগারেই বন্দি আছেন। গত পাঁচ দিন ধরে তিনি করাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই থাকছেন।

এর আগে, সাংবাদিক নির্যাতনের মামলায় গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক ডিসি সুলতানা পারভীন। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই আইনজীবীর মাধ্যমে ডিভিশন প্রাপ্তির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সরকারি একটি পুকুর সংস্কার করে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমান আদালতের নামে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় হাজত বাস করছেন সাবেক ডিসি সুলতানা পারভীন। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় তিনি পদায়ত ও পদোন্নতি নিয়ে যুগ্মসচিব মর্যাদায় কর্মরত ছিলেন। যদিও তার পদায়ন ও পদোন্নতি নিয়ে উচ্চ আদালতের রুল জারি রয়েছে।

‘রাতের ভোট ’ খ্যাত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতানা পারভীন কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। এরপর থেকেই দোর্দন্ড প্রতাপশালী হয়ে ওঠেন সাবেক এই ডিসি। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার সাবেক এই ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।

আইনজীবীরা বলছেন, কোনও আসামি কারাগারে ডিভিশন সুবিধা পেলে তারা কখনই সেই সুবিধা হাতছাড়া করেন না। কিন্তু সাবেক ডিসি সুবিধা নিয়েও তা ভোগ না করার বিষয়টি সন্দেহের উদ্রেক করে। সুবিধাবিহীন কুড়িগ্রাম কারাগারে তিনি বাড়তি কোনও সুবিধা নিচ্ছেন কি না তা কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিৎ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ‘ ডিভিশনপ্রাপ্ত আসামি ডিভিশনে না যাওয়ার অর্থ হলো নন ডিভিশন কারাগারে এমন কিছু সুযোগ সুবিধা পেয়েছে যা ডিভিশনের চেয়ে উত্তম বলে সন্দেহের সৃষ্টি করে। কেননা সাধারণত ডিভিশন পাওয়ার যোগ্য ব্যক্তি যখন জেলে যায় তখন একটি দিনও ডিভিশনের বাইরে থাকার জন্য সেই আসামি অপেক্ষা করেন না। বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিৎ বলে মনে করি।’

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, ” সাবেক ডিসি সুলতানা পারভীন গত ২ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে রয়েছেন। উনি ( সুলতানা পারভীন) ডিভিশন পেয়েছেন কিন্তু এখানে এ সংক্রান্ত অবকাঠামোগত সুবিধা নাই। তিনি সাধারণ ওয়ার্ডেই আছেন। আমরা কোর্টের আদেশ ব্যাতিত পরবর্তী পদক্ষেপ নিতে পারছি না।’

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

ভূরুংগামারী উপজেলায় ভারতীয় গরু ও চোরাকারবারি গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু

ভূরুঙ্গামারী উপেজেলা প্রতিনিধি ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় গরু চোরাচালানের অন্যতম রুট শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (১৮…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 9 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর