হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

‎নোয়াখালীর হাতিয়ায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে দিনে-দুপুরে হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

‎রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওছখালি পুরাতন বাজার এলাকায় পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উৎপল চন্দ্র মজুমদার ও তার পূর্বপুরুষেরা শত বছরেরও বেশি সময় ধরে এ জায়গায় বসবাস ও দখলে রয়েছেন। সম্প্রতি স্থানীয় আব্দুল আজিজ জায়গাটির মালিকানা দাবি করেন এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কোর্টে মামলা চলমান।

‎আজ দুপুরে আব্দুল আজিজ কোর্টের রায় পেয়েছেন দাবি করে লোকজনসহ জায়গাটি দখলে নিতে উৎপলের ফার্মেসিতে হামলা চালান। স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

‎আটক ব্যক্তিরা হলেন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আহমেদের ছেলে আব্দুল আজিজ এবং তার দুই ছেলে আহমেদ উল্লাহ মেরাজ ও মোহাম্মদ উল্লাহ দিদার।

‎ওছখালি পুরাতন বাজার কমিটির সভাপতি মাস্টার ফারুক বলেন, এই জায়গাটি উৎপল ডাক্তারের পরিবারের শত বছরের ভোগ দখলে রয়েছে। কখনো কোনো সমস্যা হয়নি। যদি আব্দুল আজিজ প্রকৃত মালিক হন, তবে আদালতই তা নির্ধারণ করবে। কিন্তু দিনের বেলায় এভাবে হামলা করা ন্যাক্কারজনক।

‎পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদার অভিযোগ করেন, আমি চিকিৎসার কাজে ভারতে ছিলাম। আজ সকালে দোকানে বসার কিছু ক্ষণ পরই হঠাৎ করে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, দোকান ভাঙচুর করে এবং মহিলা বাহিনী নিয়ে আমার নিজের বসতঘরও দখল করার চেষ্টা করে। আমি হিন্দু বলে কি বিচার পাব না?

‎হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩…

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্হানীয় সরকার বিভাপ স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 8 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 5 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

  • By Admin
  • June 16, 2026
  • 20 views
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

  • By Admin
  • June 16, 2026
  • 15 views
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা