গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘরের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় আতিকুল ইসলাম নামে স্থানীয় এক যুব জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয়রা।

গতকাল বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বুধবার তার শ্বশুরবাড়িতে যান। গভীর রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন যুব জামায়াতের নেতা আতিক। এ সময় ওই গৃহবধূর শ্বশুর টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাদের আটক করেন। খবর পেয়ে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে চড়-থাপ্পড় মেরে তাকে নিয়ে যান।

গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, জামায়াত নেতা আতিক কিছুদিন আগে আমার পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বুধবার রাতে আমার চিৎকার শুনে পুত্রবধূর ঘর থেকে বের হয়ে কাঁপতে থাকেন আতিক। এরপর লুঙ্গি পরিবর্তন করে দ্রুত প্যান্ট পরেন। পরে প্রতিবেশীরা এসে তাদের আটক করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুল ইসলামের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, আতিক দলের কোন পদে আছেন তা জানি না। তবে তিনি জামায়াত করেন, এটা সঠিক। বুধবার রাতে আতিককে আপত্তিকর অবস্থায় আটক করেছে গ্রামবাসী।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে একজন অবহিত করেছেন। বিস্তারিত না জেনে কোনো কিছু বলতে পারছি না।

বাউফল থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ যাওয়ার আগেই বিষয়টি দফারফা হয়েছে। এখন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করণে   অভিভাবক, শিক্ষক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন…

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 13, 2026
  • 5 views
ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

  • By Admin
  • August 13, 2026
  • 5 views
গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

উলিপুরে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ

  • By Admin
  • August 13, 2026
  • 4 views
উলিপুরে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন আশ্রয়ণ প্রকল্পে  নারীকে ব্লেড দিয়ে চুল কাটা যৌনাঙ্গে মরিচের গুঁড়ো ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন গ্রেফতার -৩ 

  • By Admin
  • August 13, 2026
  • 5 views
হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন আশ্রয়ণ প্রকল্পে  নারীকে ব্লেড দিয়ে চুল কাটা যৌনাঙ্গে মরিচের গুঁড়ো ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন গ্রেফতার -৩ 

পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন

  • By Admin
  • August 13, 2026
  • 16 views
পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন

গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আটক

  • By Admin
  • August 13, 2026
  • 15 views
গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আটক