প্রকাশ্যে দোকানদারি করার পরও মাদক ব্যবসায়ীর তকমা! ন্যায়বিচার চান ওহাব আলী ফকির

মোঃ সৈকত হোসেন
নাটোর জেলা প্রতিনিধি

ওয়াহাব আলী ফকির, ব্যবসায়ী, ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর যুগ্ন আহবায়ক নাটোর জেলা শাখা সহ-সভাপতি, দয়ারামপুর ইউনিয়ন যুবদল এবং উপজেলা কৃষক দলের সদস্য। তিনি দাবি করেছেন, প্রকাশ্যে দোকানদারি ও বৈধ ব্যবসা পরিচালনা করা সত্ত্বেও তাকে বারবার মাদক ব্যবসায়ীর তকমা দেওয়া হচ্ছে।

ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ওহাব ফকির অভিযোগ করে বলেন, “বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের আমল থেকেই আমাকে বারবার মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তা কোনো অভিযোগ পেলেই আমার বাড়িতে তল্লাশি চালান। অথচ আমি বৈধভাবে ব্যবসা করছি, গান গাইছি এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছি।”

তিনি আরও অভিযোগ করেন, “বিগত দিনে এক আসামি আমার নাম বলেছে বলে আমাকে বনপাড়া বাইপাস থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়। এরপর আমার বাড়ি থেকে তুলে নিয়ে আমাকে ৫০০ গ্রাম গাঁজা দিয়ে কোর্টে চালান করা হয়। পরে জানতে পারি, আমাকে ফাঁসানোর জন্য ২০ হাজার টাকা লেনদেন হয়েছে।”

ওহাব ফকির এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা আমার প্রতি চরম অন্যায়। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার প্রতি ন্যায়বিচার করা হোক।”

তার এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, ওহাব ফকির একজন বাউল শিল্পী ও সৎ ব্যবসায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 36 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 27 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১