ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী ব্রিজপাড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

অপরদিকে বঙ্গসোনাহাট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।
জানা গেছে, সার বিক্রি করে ক্রেতাকে রশিদ না দেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ মানিককাজী ব্রিজপাড় বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে অতিরিক্ত সার মজুদ রাখার অভিযোগে সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উভয় অভিযানে উপস্থিত ছিলেন।

Related Posts

কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) : কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা ও নাগরিকসেবা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক…

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়িতে মিললো ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে থাকা এক যুবককে আটক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 6 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 2 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 6 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 4 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন