হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

​হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের ৩ বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানটির সভাপতি হিসাবে সভাপত্তিত করে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধক্ষ্য মুক্তার হোসেন /এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আনিচুর রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন।
​সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহের মতো ব্যাধি নির্মূলে শিক্ষার্থী ও সুধী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই এই অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।
​উক্ত আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Related Posts

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্যরা চার বছরের বেশি সময় ধরে সম্মানীভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে প্রত্যেক সদস্যের দুই লাখ টাকার…

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

মোঃ সোহেল রানা রাজশাহী রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহীতে ২২ আগষ্ট (শনিবার) থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 5 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 2 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 5 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 4 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন