
মিজবাহ উদ্দীন আরজু ::
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে; মহেশখালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন বার্তার হিড়িক পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়- ২০ সেপ্টেম্বর (শনিবার)
সকালে কক্সবাজার জেলা পুলিশের গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার জেলা। সকাল ১০ ঘটিকার সময় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবী, সমস্যা ও কল্যাণ প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্বের কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাগুলোর সমাধান সম্পর্কে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
দুপুর ১২ ঘটিকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত আগস্ট/২০২৫ মাসে মাসিক অপরাধ পর্যালোচনায় সকল থানার অফিসার ইনচার্জগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় আইজিপি মহোদয়ের প্রদত্ত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করা হয়। সর্বোপরি আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
দুপুর ০১:৩০ ঘটিকায় পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ, কক্সবাজারের পক্ষ হতে মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা প্রশাসক কক্সবাজার এর পদোন্নতিজনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী জেলা প্রশাসক মহোদয় কক্সবাজার জেলা পুলিশের প্রতি তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অপরদিকে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে বিদায়ী শুভেচ্ছা প্রদান ও নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা ব্যক্ত করেন।
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার কক্সবাজার এর হাত থেকে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার গ্রহণ করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হব বলেন-“এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষের সহযোগিতা এবং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।







