সাভারে নারগিস হত্যাকাণ্ড: ১০ মাস পর খুনি গ্রেপ্তার, স্বামীর যোগসাজশে সংঘটিত হত্যার স্বীকারোক্তি

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

সাভারের কুমকুমারী এলাকায় নারগিস আক্তার হত্যাকাণ্ডের প্রায় ১০ মাস পর অবশেষে গ্রেপ্তার হয়েছে মূল ঘাতক শাকিরুল ইসলাম। গ্রেপ্তারের পর সে স্বীকার করেছে—অবৈধ সম্পর্কের জেরে নিহতের স্বামী বিদ্যুৎ মণ্ডলের সহযোগিতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

ডিবি জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি কুমকুমারী এলাকার একটি ফাঁকা জায়গা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জানুয়ারি আশুলিয়া থানায় হত্যা মামলা (নং-৬৮) দায়ের করা হয়। পরিচয় শনাক্ত ও তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্ত রিপোর্ট ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে গত ৯ নভেম্বর গ্রেপ্তার করা হয় নিহতের স্বামী বিদ্যুৎ মণ্ডল (৩৭)-কে। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ছোট বোনের স্বামী শাকিরুল ইসলাম এ হত্যায় সরাসরি জড়িত।

বিদ্যুতের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার সংলগ্ন বড়বাজার এলাকায় অভিযান চালায় ডিবি। সেখানে একটি অটোরিকশা গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত খুনি শাকিরুল ইসলামকে। সে জয়পুরহাটের পাঁচবিবি থানার সুকানপুকুর গ্রামের ওবাইদুল মণ্ডলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল জানায়, নিহত নারগিস তার ভাবী। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। নারগিস ঘর বাঁধার আশ্বাস দিলে শাকিরুলও তাকে ভালোবেসে ফেলে। তবে নারগিস একইসঙ্গে স্বামী বিদ্যুৎ ও শাকিরুলের সাথে সম্পর্ক বজায় রাখায় দু’জনের মধ্যেই ক্ষোভ ও মনোমালিন্য তৈরি হয়। একসময় বিদ্যুৎ পুরো ঘটনাটি জানতে পারে এবং ত্রিমুখী বিরোধ চরমে ওঠে।

এই মনোমালিন্যের জের ধরে বিদ্যুৎ ও শাকিরুল যৌথভাবে হত্যার পরিকল্পনা করে। বিদ্যুতের নির্দেশে ২৭ জানুয়ারি পরিকল্পনামাফিক শাকিরুল নারগিসকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। নিহত নারগিস আক্তার ছিলেন বিদ্যুৎ মণ্ডলের তৃতীয় স্ত্রী।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তদন্তে যদি অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি…

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখায়  তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল ৩টায় রুপসা উপজেলা ইলাইপুর মোড়ে উপজেলা  শাখার সভাপতি শেখ মোহাম্মদ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 4 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 7 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 10 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 17 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

  • By Admin
  • August 1, 2026
  • 5 views
চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি