হবিগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে অভিনব কায়দায় ট্রাকে পাথরের নিচে লুকানো ভারতীয় পণ্য পাচারের সময় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও যানবাহন জব্দ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে এসব মালামাল জব্দ করে ৫৫ বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় শাহী জিরা ও ফুচকাসহ ভারতীয় মালামালে ভর্তি তিনটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের আগাম খবর পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় পৃথক অভিযানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আরও ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার টাকা।

একই দিনে মনতলা, কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান ও হরিণখোলা সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় পরিচালিত আরও ৪টি অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও দামী শাড়ি জব্দ করা হয়। যার সিজার মূল্য দাঁড়ায় প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা।

মোট ৯টি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের সিজার মূল্য প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জনগণের আস্থার প্রতীক, তাই চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”

জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাকারবারি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি।

Related Posts

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি…

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখায়  তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল ৩টায় রুপসা উপজেলা ইলাইপুর মোড়ে উপজেলা  শাখার সভাপতি শেখ মোহাম্মদ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 4 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 8 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 15 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 26 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি