
কুড়িগ্রাম প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে কাঁঠারবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়
। বাজারের ব্যবসায়ী, দোকান মালিক দের উপস্থিতিতে নির্বাচন প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
নির্বাচনে সভাপতি পদে মোঃ বাবুল আক্তার সহ সভাপতি ১.মোঃ আব্দুল মজিদ ব্যাপারী ২.মোঃনজরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক পদে মোঃআতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক দুইজন
, ১.মোঃ নুরল ইসলাম( বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী)২. মোঃ সাদিকুল ইসলাম মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী).সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ ,
সহ সাংগঠনিক সম্পাদকঃমোঃ রুবেল রানা কোষাধ্যক্ষঃআলহাজ্ব মোঃশফিউল করিম বীর ওফে বীর বাবুল প্রচার সম্পাদকঃ মাঃ রোকনুজ্জামান( বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী), দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী মিয়া,(বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী
)ক্রীড়া সম্পাদকঃ মোঃ রানা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদকঃ শাহাদাত হোসেন লিটন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী) কার্যকরী সদস্য ছয় জন ০১মোঃ নুরু মিয়া ইলিশ মাছ ০২ শ্রী জগদীশ চন্দ্র দেব হাঁস ০৩.মোঃ আনোয়ার হোসেন (বাবু) বাই সাইকেল
, ০৪ মোঃ আনিছুর রহমান গরুর গাড়ি ০৫ মোঃ শাহ জামাল (রকেট) টেলিভিশন ০৬ মোঃ আশরাফুল হক পাটোয়ারী মাইক মার্কা সহ মোট ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নির্বাচন পরিচালনা করেন কাঁঠাল বাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মতিয়ার রহমান ও মোঃ আরিফুর রহমান সদস্য সচিব কাঁঠাল বাড়ী ইউনিয়ন বিএনপি, নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “আমরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের উন্নয়নে কাজ করব।”বাজারের সকল ব্যবসায়ী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।







