রংপুরে ১৯ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা — র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

 

রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১৯ মাস বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ রাব্বি রহমান ওরফে রিজু (২০)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। শনিবার দিবাগত রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে র‌্যাব সবসময়ই হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে কাজ করে আসছে। নারী ও শিশুর প্রতি সহিংসতার মতো সংবেদনশীল ঘটনায় র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

ঘটনার বিবরণ
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ জুলাই বিকেল ৫টার দিকে ভিকটিম শিশু বাইরে খেলছিলো। এসময় পাশের বাসার রাব্বি রহমান চকোলেট খাওয়ানোর প্রলোভনে শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির যৌনাঙ্গে রক্তাক্ত জখম হয়। শিশুটির কান্নার শব্দ শুনে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ ০৩/১১/২০২৫; ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০/২০০৩-এর ৯(১))।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে প্রচারিত হয়। গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে ও আসামি গ্রেফতারে তৎপরতা বাড়ায়।

র‌্যাবের অভিযান
ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলো। গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানে র‌্যাব-১৩ অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: ৩ আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল সৈয়দপুর থানাধীন ধলাগাছ…

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 54 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই