দিনাজপুরে র‍্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই পলিথিন কারখানা সিলগালা

বিশেষ প্রতিনিধি:

দিনাজপুর জেলায় নিষিদ্ধ ঘোষিত পরিবেশবিধ্বংসী পলিথিন উৎপাদন ও মজুদবিরোধী অভিযানে র‌্যাব-১৩, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট দুটি পলিথিন কারখানাকে সিলগালা করেছে। একই সঙ্গে এক কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৩ সূত্র জানায়, সম্প্রতি দিনাজপুরের বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন অভিনব কৌশলে উৎপাদন ও মজুদ করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিরামপুর বাজার এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় পলিথিন উৎপাদন ও মজুদে জড়িত থাকার অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৯২৩ কেজি পিপি গ্র‍্যানিউল (পলিথিন তৈরির কাঁচামাল) জব্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সিলগালা করা হয়।

এছাড়া একই দিন জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানায় পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া অবৈধভাবে প্লাস্টিক উৎপাদন করায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি সিলগালা করা হয়।

র‌্যাব-১৩ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। পরিবেশবিধ্বংসী পলিথিন উৎপাদন, মজুদ ও অবৈধ কারখানা পরিচালনার বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Related Posts

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরের প্রাণকেন্দ্র চন্দ্রা ত্রিমোড় ঢাকা টাংগাইল মহাসড়কে জাতীয় মহাসড়কের এই পয়েন্ট দিয়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক বেশি মানুষ যাতায়াত করে। আর এই সুযোগকেই পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ দালাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 15 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 8 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 31, 2026
  • 10 views
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

  • By Admin
  • July 31, 2026
  • 4 views
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ