রাউজানের উত্তর প্রান্তে সুলতান নগরে খেলাফত মজলিসের দুই এম পি প্রার্থী সংবর্ধিত

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার রাউজান সুলতান নগর দারুল হেদায়াত মাদরাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সরওয়ার কামাল এর সঞ্চালনায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াছিন সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চট্টগ্রাম ৬ আসন রাউজানের এম পি প্রার্থী (রিকশা মার্কা) মাওলানা কে এম আলমগীর মাসউদ আরবনগরী ও খেলাফত মজলিস বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম ৪ আসন ফটিকছড়ি এম পি প্রার্থী (দেয়াল ঘড়ি মার্কা)
মাওলানা হাবিবুল্লাহ সংবর্ধিত এছাড়া ফটিকছড়ি আমতলী ফাতেমাতুজ জোহরা বালক বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি খালেদ সাহেব জমিয়ত শিক্ষা বোর্ডের অর্থসচিব ডাবুয়া কান্দিপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী শহীদুল্লাহ কে সংবর্ধিত করা হয়।
মাওলানা কে এম আলমগীর মাসউদ আরবনগরী রাউজানের উত্তর প্রান্ত বর্ডার থেকে নির্বাচনী প্রচারনা উদ্ভোদন করেন
মাওলানা কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন

তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরবনগর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম কবির আহমদ এবং মাতার নাম রোকেয়া বেগম।

মাওলানা আলমগীর মাসউদ আরবনগরী উচ্চশিক্ষিত আলেম। তিনি দারুল উলূম আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। এছাড়া আইআইইউসি থেকে ডিপ্লোমা ইন এরাবিক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাভার থেকে ইসলামিক স্টাডিজে অনার্স এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে কুরআনিক সাইন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।তিনি দীর্ঘ সময় বিদেশে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সরকারি মসজিদে এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুবাইয়ের বুর সাঈদ মসজিদে ইমাম ও খতিব ছিলেন।মাওলানা আলমগীর মাসউদ আরবনগরী দেশে ফিরে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া আরবিয়া আনোয়ারুল উলূম, আরব নগর, ডাবুয়া, রাউজান।প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া উম্মে রোকেয়া (মহিলা মাদরাসা) পরিচালক, কামাল হামযা আল হাসান অরফানেজ কমপ্লেক্স (দারুল আইতাম)প্রিন্সিপাল, আনোয়ারুল উলূম মডেল ইনস্টিটিউট, আরব নগর, ডাবুয়া, রাউজান।
মহাসচিব, জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড চট্টগ্রাম।সিনিয়র সহ-সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা।সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাউজান উপজেলা।চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Posts

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

​কবির হোসেন রাকিব প্রতিবেদক, লক্ষ্মীপুর |   ​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল)…

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের পবিত্র হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪১৪ জন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 37 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

  • By Admin
  • April 20, 2026
  • 11 views
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • By Admin
  • April 20, 2026
  • 9 views
চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

  • By Admin
  • April 20, 2026
  • 13 views
মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

‎ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

  • By Admin
  • April 20, 2026
  • 12 views
‎ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ