সরিষাবাড়ীতে নদীতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাইনদে ডুবে লাদেন মিযা (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিনাইনদে এ ঘটনা ঘটেছে।

নিহত লাদেন পৌর এলাকার সাতপোয়া গ্রামের সুলতান মিয়া ড্রাইভারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর সুরুজ্জামান।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন লাদেন। মঙ্গলবার সকালে বাড়ীতে থেকে বের হয়ে নদীপাড় এলাকায় যান ঘুরতে। এসময় সাঁতরিয়ে নদী পারাপারের সময় নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে মাছধরার জাল ফেলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।  এ ঘটনায় পরিবারে মাঝে বয়ছে শোকের মাতম।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এক যুবক ঝিনাইনদে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ঐ যুবকের মরদেহ উদ্ধার করেন বলে জানান তিনি।

Related Posts

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  রাঙামাটি প্রতিনিধি মো নাজিম আলী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুন ২০২৬…

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে রবিবার (১৪ জুন) বিকেলে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 11 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 5 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক