হবিগঞ্জের মাধবপুর মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

‎রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের ‎মাধবপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে শসিন দাস পানিকা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহত শসিন দাস পানিকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চাবাগানের বালক দাস পানিকার ছেলে। তিনি সুরমা চা বাগানে দুলাভাইয়ের বাড়িতে বসবাস করে স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করতেন।

‎এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী, মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, শনিবার দুপুরে শসিন দাস ও ইউসুফ মোটরসাইকেলে করে নোয়াপাড়ার একটি কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শসিন দাস পানিকা মারা যান এবং ইউসুফ গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত ইউসুফকে হাসপাতালে ভর্তি করে।

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 37 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 27 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 17 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 8 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 17 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন