৩৩ বছরেও জমির দখল নিতে না পেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি: ০২ সেপ্টেম্বর ২৫ইং
৩৩ বছর আগে ক্রয় করা জমির দখল না পেয়ে সংবাদ সম্মেলন করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মোঃ আফজাল হোসেন নামে এক ভুক্তভোগী।

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কদমগাঁছী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে
ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দূর্গাদহ বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং তার ক্রয়কৃত জমির দখল ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফজাল হোসেন জানান, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের গুচ্ছগ্রাম পালিবাড়ি এলাকার মৃত রামেশ্বর মাঝির ছেলে
শ্রীঃ যগেশ্বর মাঝির কাছ থেকে পাইকড়দাড়িয়া মৌজার দূর্গাদহ বাজারের রাস্তার পশ্চিম পাশে ৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলের আট দিনের মাথায় দিওর গ্রামের মতলেব উদ্দিন সরকার একটি ভুয়া ও জাল দলিল বের করে উক্ত জায়গাটি জবর দখল নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেয়। সন্ত্রাসী বাহিনী আমাকে জমিতে প্রবেশ করতে বাধা দেয়, আমি প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি।
পরে এ বিষয়ে আমি জয়পুরহাট থানায় অভিযোগ দায়ের করি, কিন্তু বিবাদীর প্রভাবশালী অবস্থানের কারণে পুলিশ অভিযোগটি আদালতে প্রেরণ করে।

দির্ঘদীন মামলা চলার পর বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেন। পরবর্তিতে বিবাদী নারাজি দিলে নিন্ম আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত চার দফায় মর্কদমা চললে সবকটিতেই আমার ক্রয়কৃত দলিল ও যাবতীয় কাগজ পর্যালোনা পূর্বক আদালত আমার পক্ষে রায় দেন। সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকেও আমি ২০২২সালে আমার পক্ষে রায় পাই। এরপর আদালত থেকে আমার জমিটি আমি দখল নেওয়ার জন্য ২৪/০৪/২২ইং তারিখে অনুমতি পেলেও বিবাদী প্রভাবশালী হওয়ায় তৎতালীন সময় শৈরাচার আওয়ামী ফ্যাসিষ্ট দলের নেতাকর্মি ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাকে উক্ত জমি দখলে বাধা প্রদান করে।

শেষে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন,
আমি সরকারের কাছে অনুরোধ জানাই, দ্রুত আমার জমির দখল আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

Related Posts

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 19 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক