
মোঃ আশরাফুল ইসলাম
খুলনা সদর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পক্ষে পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায়
মাওলানা ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি আহমদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ও সেক্রেটারি হাফেজ মোঃ মঈনুদ্দীন শেখ, মোঃ ইকবাল হোসেন মুকুল, মোঃ সাব্বির আহমদ, মোঃ সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল,মোঃ আব্দুল গফফার, মাওলানা ইমামুল হাসানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বক্তারা হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।







