ডুমুরিয়া উপজেলা শীতার্তদের পাশে প্রশাসন: গভীর রাতে কম্বল নিয়ে দ্বারে দ্বারে ইউএনও

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের বিষয়টি একটি অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বর্তমানে ২০২৬ সালের এই হাড়কাঁপানো শীতে দেশের বিভিন্ন উপজেলায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম চলছে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন উপজেলা প্রশাসন। গত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সাবিতা সরকার ও সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস কে নিয়ে

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পূন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের সহায়তায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আশপাশে কোনো প্রকৃত দুস্থ ব্যক্তি থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সহমর্মী কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 4 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 22 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর