নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার সাত।

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার সাত।

আবুনাঈমরিপন:স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ও আয়ুবপুর ইউনিয়ন এর জাঙ্গালিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ও উদ্ধারকৃত অস্ত্র, নগদ অর্থ এবং মাদকদ্রব্য সমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে লেঃ কর্ণেল শামীম রহমান,পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,শিবপুর উপজেলার কারারচর মদিনা জুট মিলস সংলগ্ন এলাকার ১/ মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), ২/ জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০),৩/ শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), আইয়ূব পুর ইউনিয়ন, জাঙ্গাইলা এলাকার ৪/ মফিজ উদ্দিন এর ছেলে আলমগীর (৩৭), ৫/ আওয়াল এর স্ত্রী শামসু নাহার (৫০), ৬/ মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২),৭/ ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)। উদ্ধারকৃত মালামাল ১/ টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ) ,২/ ৩টি পিস্তল ম্যাগাজিন, ৩/ ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট,৪/ নগদ ১৫,৪০,১০০ টাকা,৪/ মোবাইল ১৭ টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ৫/ ২টি সাষমুরাই, ৬/ ৬টি ফেন্সিডিল,৭/ ৯টি বিদেশি মদের বোতল, ৭/ ২টি নকল পিস্তল,৮/ ২টি রাম দা, ৯/ ১টি ল্যাপটপ। অদ্য ১৪/১/২৫ ইং বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় সাংবাদ সম্মেলনে নরসিংদীর জেলা সুপার মোঃ আবদুল্লাহ্‌ আল ফারুক সাংবাদিকদের কে জানান নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার ও অস্ত্র , নগদ অর্থ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে একটি মামলা,আজিজুল মিয়া এর বিরুদ্ধে দুটি মামলা,মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ সময় আরো বক্তব্য রাখেন,লেঃ কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন ) । উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ,সহকারী পুলিশ সুপার ও শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার, অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া শিবপুর মডেল থানা। এসময় নরসিংদীর জেলার যৌথ বাহিনীর
কর্মকর্তা,মিডিয়ার জেলা, উপজলার সাংবাদিক রা উপস্থিত ছিলেন।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 24 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর