দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগ নকল সার বিনষ্ট করলেন

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

দামুড়হুদায় প্রতারণামূলকভাবে তৈরি ভুয়া বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলা চত্বরে জব্দকৃত ভুয়া সার ধ্বংস করা হয়।

এসব সার রাসায়নিক পরীক্ষায় কোনো সারের অস্তিত্ব না থাকায় উপজেলা চত্বরে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কের উপর ভ্যান থেকে ১০ বস্তা বাংলা টিএসপি সার আটক করে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। পরে আটককৃত সার রাসায়নিক পরীক্ষায় পাঠানো হয়।

রাসায়নিক পরীক্ষায় এসব বস্তায় সারের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। শক্ত এক ধরনের মাটি টিএসপি সারের আকৃতি দিয়ে একটি প্রতারক চক্র বাংলা টিএসপি সারের বস্তায় ভরে চাষিদের কাছে বিক্রি করছে।

এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে সাধারণ কৃষক আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষি অফিসের একটি সূত্র জানায়, ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে সুন্দরবন কুরিয়ারে মধ্যমে দামুড়হুদা সহ চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলে বাংলা টিএসপি সারের নামে এক ধরনের মাটি পাথর ছড়িয়ে দিচ্ছে। যাতে প্রকৃত সারের কোন অস্তিত্ব নেই।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, “কৃষকদের ঠকাতে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়, সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি।

কৃষকদের আমরা অনুরোধ করছি, সার কেনার আগে অবশ্যই সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে যাচাই করে কিনবেন।”

জব্দকৃত সার ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তিথি মিত্র, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

Related Posts

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট)…

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

  • By Admin
  • August 2, 2026
  • 14 views
ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 8 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 4 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 8 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 15 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 26 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল