নওগাঁ রানীনগরে বেদারুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে অব্যাহতি দেওয়া বেদারুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।

বুধবার (০৩ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
সাময়িক বহিস্কৃত বেদারুল ইসলাম উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিস্কৃত চিঠিতে তাঁকে সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
সাময়িক বহিষ্কারাদেশে বলা হয় দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও

দলের ক্ষতি সাধনের অপচেষ্টায় নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার দলীয় পদ মর্যাদা হইতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, তারেক জিয়া সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করেছিল। সেই কারণে দল থেকে তাঁকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে

বেদারুল তার ফেসবুকে উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে মিথ্যে পোস্ট করায়

তাকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। জবাব দিতে না পারায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে বারবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি সদ্য বহিস্কৃত বিএনপি নেতা বেদারুল ইসলামের।
এর আগে গত ১৯ জুলাই ফেসবুকে চাঁদাবাজির পোস্ট দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন

ও হেয় প্রতিপন্ন করার অভিযোগে রানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে বেদারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২৪ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি।

ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে উপজেলা নেতাদের বিরুদ্ধে মিথ্যে পোস্ট করায় দলের ভাবমূর্তি ভীষণ ভাবে ক্ষুন্ন ও সাংগঠনিক নিয়ম ভঙ্গ করায় ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি

আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয় রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডের ওই প্রেস বিজ্ঞতিতে।

উল্লেখ, গত ১৭ ও ১৮ জুলাই Bedarul Islam নামের এক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী ও সাধারণ সম্পাদক মোশারব এবং আরও এক নেতার নাম উল্লেখ করে চাঁদাবাজির দুটি পোস্ট করেন। এছাড়া আরও অনেক কিছু উল্লেখ করা হয় Bedarul Islam নামের ওই আইডি থেকে।
নওগাঁ

Related Posts

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 29 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু