নতুন কুঁড়ি – ২০২৫ “প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি – ২০২৫’ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩১ আগস্ট, ২০২৫) দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তিথি মিত্র।

সভায় প্রতিযোগিতার সার্বিক দিক এবং সুন্দরভাবে আয়োজন করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার নিয়মাবলী, বিষয়বস্তু এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করতে এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

দামুড়হুদা ইউএনও জনাব তিথি মিত্র তার বক্তব্যে বলেন, “নতুন কুঁড়ি একটি চমৎকার উদ্যোগ। এটি শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে সবার সামনে তুলে ধরার একটি বড় সুযোগ। আমরা চাই আমাদের উপজেলার প্রতিটি প্রতিভাবান শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক।”

তিনি আরও বলেন,
সুষ্ঠু ও সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্র যেমন – নৃত্য, গান, আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন, ও গল্প বলা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্দেশনা দেওয়া হয়।

এই প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি – ২০২৫ প্রতিযোগিতার সফল আয়োজনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

Related Posts

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরের প্রাণকেন্দ্র চন্দ্রা ত্রিমোড় ঢাকা টাংগাইল মহাসড়কে জাতীয় মহাসড়কের এই পয়েন্ট দিয়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক বেশি মানুষ যাতায়াত করে। আর এই সুযোগকেই পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ দালাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 16 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 31, 2026
  • 13 views
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

  • By Admin
  • July 31, 2026
  • 8 views
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ