নলছিটিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

 

মোঃ শাকিল খলিফা,নলছিটি

ঝালকাঠির নলছিটিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহসানকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে  সিদ্ধকাঠি ইউনিয়নের গোছরা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজিব আহসান অত্যন্ত ভদ্র একজন ছাত্রনেতা। তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত এ হামলা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এখলাছ হোসেন মুন্না, সদস্য সচিব মো. আলামিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ তালুকদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম তানসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত সোমবার  সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে গেলে রাজিব আহসানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের বড় ভাই সজিব হাওলাদার বাদী হয়ে মো. ফয়সাল, মো. কামরুল বিশ্বাস,

মোঃ রিয়াদ, মো. হারুন ও মো. রুবেলকে আসামি করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Related Posts

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর