নিখোঁজের একদিন পর বিলের পানিতে মিলল যুবকের মরদেহ

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় একটি বিলের পানিতে মুজাম্মেল হক (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের একদিন পর আজ রোববার (০৯ নভেম্বর, ২০২৫) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, নিহত মুজাম্মেল হক দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গাইদঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠের একটি বিলের পানিতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে দ্রুত তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মুজাম্মেল হক সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুজাম্মেল হক দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানান, “সে মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং অনেক সময় খুঁজে পাওয়া যেত না। শনিবার সন্ধ্যার পর থেকে মুজাম্মেল নিখোঁজ ছিল।

সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রোববার সকালে স্থানীয়রা বিলের পানিতে তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।”

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের ধারণা, মানসিকভাবে অসুস্থ থাকার কারণে অসাবধানতাবশত বিলের পানিতে ডুবে মুজাম্মেলের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুরহস্য পরিষ্কার হবে। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত