নিয়োগবিধি প্রণয়নের দাবিতে শ্রীপুর উপজেলা হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি।

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টা :

গাজীপুরের শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়োগবিধি প্রণয়ন ও বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কর্মবিরতিতে নেমেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত কর্মচারীরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।কর্মচারীরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকা শক্তি হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫৭১০ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৪৫০০ জন ও পরিবার কল্যাণ সহকারী ২৩,৫০০ জন বছরের পর বছর মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন।তাদের ভাষ্য— “আমরা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিই, ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করি। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকাদান, কমিউনিটি ক্লিনিক সেবা—সবই আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে করে থাকি।তারা আরও অভিযোগ করেন, ২৬ বছর ধরে দাবি জানালেও নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনের কাজ এখনও অসম্পূর্ণ। অধিদপ্তর, প্রশাসনিক মন্ত্রণালয় ও জনকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে ফাইল ঘুরছে বছরের পর বছর, কিন্তু কার্যকর সিদ্ধান্ত আসছে না।”নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘসূত্রতা ও সেবাদাতাদের প্রতি অবহেলার কারণেই আমরা সংবাদ সম্মেলন ও কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। দ্রুত নিয়োগবিধি প্রণয়ন ছাড়া এই আন্দোলন থামবে না।”কর্মবিরতির কারণে শ্রীপুর এলাকায় পরিবার পরিকল্পনা–সংশ্লিষ্ট মাঠপর্যায়ের সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে

Related Posts

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

‎ ‎​গাজীপুর প্রতিনিধি আল আমিন খান ‎গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে এক প্রবাসীর জমি জবরদখল ও দোকানঘর নির্মাণের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ। আজ (শনিবার)…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 3 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 40 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 28 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 103 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা