১৩ বছর বয়সী মরিয়মের র*হ*স্য*জ*ন*ক নি*খোঁ*জ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
এতিমখানার নির্যাতন, তথ্য গোপন ও সন্দেহজনক আচরণে বাড়ছে উদ্বেগ

কক্সবাজার শহরের মুহুরী পাড়ার আল জামিয়া ইমাম মুসলিম এতিমখানা ও মহিলা হোস্টেল, যেখান থেকে ১৩ বছরের ছাত্রী মরিয়ম রহস্যজনকভাবে নিখোঁজ।
আর এই নিখোঁজের আগে ঘটে গেছে আরও ভয়াবহ ঘটনা, শারীরিক নির্যাতন, মায়ের প্রবেশে বাধা, আর তথ্য গোপন।
ঘটনার শুরু গত মঙ্গলবার সকাল ১০টায়। পর পর দুটি ফোন, কিন্তু দুটি ফোনে দুটি ভিন্ন গল্প। প্রথমে এক অজ্ঞাত ব্যক্তি বলে, মরিয়ম হোস্টেল থেকে পালিয়েছে।

এক ঘণ্টা পর হোস্টেলের শিক্ষিকা সায়েদা জানান, টাকা চুরির অভিযোগে তাকে মারধর করা হয়, এরপর রাগ করে সে বের হয়ে যায়।
একই ঘটনায় দুই রকম গল্প, যা শুরু থেকেই সন্দেহ বাড়ায়।
কিন্তু তদন্তে বেরিয়ে আসে আরও বিস্ময়কর তথ্য, যে বাসা থেকে টাকা চুরি হয়েছে বলা হয়েছিল, সেই গৃহবধূ জানান,
“কোনো টাকা চুরি হয়নি। বরং আমি তাকে ১০০ টাকা দিয়েছি।”

অর্থাৎ, মরিয়মকে ভুল অভিযোগে অভিযুক্ত করে মারধর করা হয়েছিল।
সহকারী শিক্ষিকা সায়েদা স্বীকারও করেন, মরিয়মকে বেত দিয়ে মারধর করা হয়েছে।
আরও প্রশ্ন ওঠে যখন, নিখোঁজ সন্তানের রুম দেখতে বারবার চাইলে,

মরিয়মের মাকে প্রবেশই করতে দেওয়া হয়নি। এত বড় ঘটনায় এই আচরণ স্বাভাবিক নয়, বলছে স্থানীয়রা।
নিখোঁজের পরদিন পুরো এলাকায় মাইকিং চললেও,
এতিমখানার অবস্থান ছিল একই, তথ্য গোপন, এড়িয়ে যাওয়া, নীরবতা।
সন্ধ্যায় শুরু হয় আরেক নাটক। ফেসবুকে বিজ্ঞপ্তি ছড়াতেই প্রতারক চক্র ফোন করে,

৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। র‍্যাব চক্রটিকে ধরলেও, তাদের কাছে মেয়েটি নিয়ে কোনো তথ্যই ছিল না।
এতিমখানার সহকারী পরিচালক সাউদ নিজামী এবং প্রধান মওলানা,

দুজনেই সাংবাদিকদের কাছে স্পষ্ট তথ্য দিতে অস্বীকৃতি জানান। কারও ফোন রিসিভ করেননি।
পরিবারের অভিযোগ, জিডি নেওয়া হলেও মামলা নিতে গড়িমসি। তদন্তেও কোনো অগ্রগতি নেই।
তদন্তকারীদের সামনে এখন তিনটি সম্ভাবনা, ১) নির্যাতন ও অপমানের ভয়ে মরিয়ম পালিয়ে যেতে পারে,

২) কারও সহায়তায় তাকে সরিয়ে নেওয়া হয়েছে ও ৩) প্রতিষ্ঠানের ভেতর কিছু লুকানো হচ্ছে। এই তিনটির প্রত্যেকটিই এখন সমান সন্দেহজনক।
মরিয়মের মা রিনা আক্তারের আর্তনাদ, “আমার মেয়েকে কেন মারধর করল?

কেন আমাকে ঢুকতে দিল না? আমার মেয়ে কোথায়?” এটি শুধু একজন মায়ের প্রশ্ন নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।
১৩ বছর বয়সী মরিয়মকে দ্রুত খুঁজে বের করা, এতিমখানার ভিতরের ঘটনা উদঘাটন, এবং কঠোর তদন্ত এ মুহূর্তে সময়ের দাবি।

Related Posts

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ​আজ ২৯ জুলাই (২০২৬) রাত…

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম জেলা পঞ্চগড়! পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • By Admin
  • July 29, 2026
  • 3 views
পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 29, 2026
  • 8 views
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

  • By Admin
  • July 29, 2026
  • 6 views
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’

  • By Admin
  • July 29, 2026
  • 11 views
মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’