নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকছেন এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন , অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান।

 

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকছেন এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন।
অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
নাসিরনগর বাসীর প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী, ফান্দাউক ইউনিয়ন থেকে থেকে একাধিকবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জননেতা জনাব এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন স্পষ্টভাবে জানিয়েছেন—তিনি নির্বাচনের মাঠে রয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা শতভাগ নিশ্চিত।
তিনি বলেন, “কিছু কুচক্রী মহল বিভিন্ন এলাকায় গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে অপপ্রচার চালাচ্ছে যে আমি নাকি নির্বাচন করবো না।
এই তথ্য সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”
তিনি আরও জানান, অনেক আগেই আমি আমার নিজের অবস্থান পরিষ্কার করেছি। তারপরও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দেখে আবারও তিনি নাসিরনগর উপজেলাবাসীর উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন—কোনো অপপ্রচারকারীর কথায় কান না দিতে এবং যাচাই বাছাই ছাড়া কোনো গুজবে বিশ্বাস না করতে।
জননেতা এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বর্তমানে ব্রাক্ষণবাড়ীয়া-০১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সকল আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করেছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে তার পছন্দের প্রতীক ও চেয়েছেন।
তিনি স্বতন্ত্র প্রার্থী তাই অনানুষ্ঠানিকভাবে তার প্রতীক আনুষ্ঠানিকভাবে আগামী ২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বিধি মোতাবেক আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করে নাসিরনগর জুড়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। বর্তমানে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে বিভিন্ন ওয়ার্ডে ও ইউনিয়নে ইউনিয়নে উঠান বৈঠক করছেন।
শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত নাসিরনগরের এলাকার সর্বস্তরের জনগণের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে ই আছি এবং আপনাদের জন্যই নির্বাচনে আছি।”
সবশেষে তিনি নাসিরনগর বাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গিক মঙ্গল কামনা করেন।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 11 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 19 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 23 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 52 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত