‎বেপরোয়া আফতাব আলীর হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
‎সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রামের আফতাব আলীর হামলায় এক কিশোর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেড়াজালী বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ বিষয়ে নাইওর মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে বেড়াজালী গ্রামের আফতাব আলী ও তার পাঁচ ছেলে মিলে একই গ্রামের নাইওর মিয়ার ছেলে ফাহিমের উপর অতর্কিতভাবে হামলা চালায় এ সময় তাদের হামলায় ফাহিমের ডান হাত ও বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।স্হানীয়দের সাথে আলাপকালে জানা যায় আফতাব আলী বেড়াজালী গ্রামের মূর্তিও মান এক আতঙ্কের নাম তার ভয়ে কেউ কথা বলেনা। আফতাব আলীর সাথে নাইওর মিয়ার পরিবারের পূর্ব শত্রুতা থাকায় আফতাব আলীর ভয়ে নাইওর মিয়া ও তার পরিবারের লোকজন এক ঘরে অবস্থায় বসবাস করতে থাকে, কিছুদিন পূর্বেও নাইওর মিয়ার স্ত্রীকে বেরাজালী বাজারে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দেয় আফতাব আলী প্রাণভয়ে দৌড়িয়ে নাইওর মিয়ার স্ত্রী কোনরকম প্রাণে রক্ষা পায়। বেপরুয়া আফতাব আলী এলাকায় কারো কথাই শুনতে রাজি হয় না। এ বিষয়ে আফতার আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বারবার রিসিভ করে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি। এ বিষয়ে গোরারং ইউনিয়নের চেয়ারম্যান শওকত মিয়ার সাথে আলাপ করলে জানা যায় বেরাজালী গ্রামের আফতাব আলীর পরিবার ও নাইওর মিয়ার পরিবারের সাথে পূর্ব বিরোধিতার বিষয়টি তিনি অবগত হয়ে আফতাব আলীর সাথে বিরোধিতার মীমাংসার জন্য চেষ্টা করেন কিন্তু আফতাব আলী সরাসরি বিষয়টি প্রত্যাখ্যান করেন পরে আমি জানতে পারি নাইওর মিয়ার ছেলের উপর মঙ্গলবার রাতে আফতাব আলী ও তার পাঁচ ছেলে মিলে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অভিযোগের সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 25 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 30 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!