
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার পর প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

ইতোমধ্যে তফসিল ঘোষণার বিষয়টি এলাকাবাসীকে অবহিত করে উপজেলা প্রশাসন এর ফেজবুক পোস্ট এ ইউএনও জানান, সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট-তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জাসহ বিভিন্ন ধরনের প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইউএনও আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী অপসারণ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূরুঙ্গামারীর সংশ্লিষ্ট সকলকে দ্রুত নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন।







