ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে সাবেক এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের মতবিনিময় সভা

*স্টাফ রিপোর্টার : নবী ওয়ালিউল্লাহ*

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট) কলেজ মোড়ে বিএনপির অস্থায়ী অফিসে বিকাল তিনটায় ১৫ জানুয়ারি ২০২৬ সাবেক এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ভোলাহাট উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

সভায় ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন এবং হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন এর জেলা সভাপতি নবী ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন । এছাড়াও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক সাহা কবিরসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, *“সমাজের বাস্তব চিত্র ও সত্য ঘটনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”*

তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, সে ক্ষেত্রে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরাও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 25 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!