রংপুর জেলা ডিবির অভিযানে অজ্ঞানপার্টি’র ৭সদস্য গ্রেফতার চোরাই অটো উদ্ধার

আবুল হোসেন বাবলুঃ

অজ্ঞাতনামা চোরকে আসামী করে অটোরিক্সা চুরির একটি দায়ের করা মামলার রহস্য উদঘাটন করতে গিয়ে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি/অটোরিক্সা চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার সহ ৩টি চোরাই অটোরিক্সা এবং ব্যাটারি উদ্ধার করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রংপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন, জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার আবু সাইম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ অক্টোবর রংপুর জেলার বদরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী করে অটোরিক্সা চুরির একটি মামলা দায়ের করা হয়।

যার মামলা নং-২০, তারিখ ১৫/১০/২৫ ইং, ধারা ৩২৮/৩৭৯ পেনাল কোড) রুজু করা হয়। মামলাটির তদন্ত চলাকালীন অজ্ঞাত আসামীদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলা ডিবি টিম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও (বি-সার্কেল) এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল প্রথমে মহানগরীর সিগারেট কোম্পানি

এলাকা থেকে বাহার কাছনা তেলিপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে (অজ্ঞানপার্টির সদস্য) হামিদুল ইসলামকে আটক করে।তার দেওয়া তথ্য মতে চোরচক্রের মূলহোতা গাইবান্ধা জেলার উত্তর হরিণশিংহা

গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সুজন মিয়াকে সদ্য চুরি করা একটি অটোরিক্সাসহ কাউনিয়া থানার রেলগেট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিক্সা চুরি ও ক্রয়-বিক্রয়ে জড়িত আরও ২ জনকে মহানগরের ময়নাকুটি এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা এলাকার
রমাকান্ত গ্রামের আব্দুল আজিজের ছেলে নুর ইসলাম, রংপুর মহানগর পরশুরাম থানার অন্তর্ভুক্ত কোবারু গ্রামের হোসেন আলীর ছেলে জহরুল ইসলাম।

তাদের দেয়া তথ্য মতে গঙ্গাচড়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩ জনকে দুইটি চোরাই অটোরিক্সা ও ব্যাটারি সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা গঙ্গাচড়া থানাধীন
রাজবল্লভ গ্রামের মৃত অজিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান ও একই গ্রামের মৃত আব্দুল মাজেদ এর ছেলে মুন মিয়া এবং রংপুর মহানগরীর চওড়াহাট গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে ফারুক হোসেন।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও (বি-সার্কেল) সুশান্ত চন্দ্র রায়।
পুলিশ সুপার আবু সাইম বলেন, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রতারণার মাধ্যমে অটোরিক্সা চালকদের চেতনানাশক ওষুধ খাইয়ে

অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি’র এই অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর