ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে পাঁচজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির আল মামুনের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী এলাকায় মোছা. জরিনা বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সোনাতলীর বাড়ির মালিক জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে গোলেজান, রংপুরের বদরগঞ্জ উপজেলার বারুয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাপলা আক্তার (২৪) এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি আক্তার (৩০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে থাকা নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার-১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত