রংপুর নগরীতে ট্রাফিকের উপর হামলার চেষ্টায় মামলা অটো চালক আটক

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানী মোড়ে দায়িত্ব পালনের সময় একটি থ্রি হুইলার (অটো) ট্রাফিক সিগন্যাল অমান্য করে একজন অটো চালক ট্রাফিকের পায়ের ওপর অটো তুলে দেয়। এর কারণ জানতে চাইলে ওই ট্রাফিক পুলিশের উপর হামলার চেষ্টা করে অটো চালক। এ ঘটনায় থানায় মামলা রুজু, অটো চালক আটক করে আদালতে প্রেরন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বরত ট্রাফিকের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে একজন অটো চালক দায়িত্বরত ট্রাফিক পুলিশের পায়ের উপর অটো তুলে দেয়। এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল অটোচালককে থামিয়ে এর কারণ জানতে চাইলে অটো চালক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে এবং আনুমানিক একটি ৭/৮ ইঞ্চি লম্বা ধারালো অস্ত্র (এন্টি কাটার) দ্বারা আঘাত করার চেষ্টা করে।

এ সময় ঘটনাস্থলের আশপাশের লোকজনের সহযোগিতায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ওই অটোচালককে আটক করে। আটকের সময়ও তাকে পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জাহাজ কোম্পানী মোড়স্থ ট্রাফিক সিগন্যালে এই ঘটনা ঘটে। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণের ডিউটিরত পুলিশ কনস্টেবল/১৩৯০ আমজাদ হোসেন আঘাত প্রাপ্ত হন।

পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার (মোবাইল-০২) এর দায়িত্বরত এএসআই ফজলুর রহমান অনুমোদনবিহীন অটোটি সহ অটো চালককে থানা হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্রাফিক বিভাগের (এডিসি) লিমন রায় বলেন
বিভিন্ন প্রতিকূলতার মাঝে যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে মহনগরে চলাচররত সকল যানবাহনের মালিক এবং ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। যানজট নিরশনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরপিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটো চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত অটো চালক মহানগর কোতয়ালী থানাধীন মধ্য বাবুখা মহল্লার আবু তালেব এর ছেলে আসিক হক (২৪)।

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর