রাজারহাটে বিএনপি নেতা রানা চৌধুরীর জামায়াতে ইসলামীতে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা জামায়াতের আমির ও রাজারহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা কফিল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান উপলক্ষে দেওয়া বক্তব্যে রানা চৌধুরী বলেন,আমি স্বেচ্ছায় বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি।” তিনি আরও বলেন,আমি নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামি আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকবো এবং সংগঠনের সকল বিধি-বিধান মেনে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাব। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Related Posts

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক…

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

হাবিবুর রহমান হাবিব ( লালমনিরহাট) প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের পাটগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

  • By Admin
  • August 5, 2026
  • 13 views
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

  • By Admin
  • August 5, 2026
  • 9 views
‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • By Admin
  • August 5, 2026
  • 7 views
তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • By Admin
  • August 5, 2026
  • 9 views
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা