রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়মের অভিযোগ, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

কবির হোসেন রাকিব
লহ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় রোগী ও ভুক্তভোগীদের অভিযোগ, এখানে আসা রোগীরা পাচ্ছেন না ন্যূনতম স্বাস্থ্যসেবা, নেই পর্যাপ্ত যত্ন, বরং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে পুরো হাসপাতালটি।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক সময় হাসপাতালে কোনো ডাক্তার পাওয়া যায় না। এতে করে শিশু, বৃদ্ধ ও গুরুতর রোগীদের অবস্থা মারাত্মক আকার ধারণ করে। জরুরি সেবার প্রয়োজন হলেও রোগীরা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন বা বেসরকারি ক্লিনিকের শরণাপন্ন হচ্ছেন।
অভিযোগ রয়েছে, হাসপাতালের ভেতরে সিরিঞ্জ, টেপ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রায়ই মজুদ থাকে না। ফলে রোগীদের সবকিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—সরকার থেকে বরাদ্দ আসলে তা কোথায় যাচ্ছে?
পরিবেশগত দিক থেকেও হাসপাতালের চিত্র অত্যন্ত হতাশাজনক। ওয়ার্ড, বারান্দা ও আশপাশের এলাকা অপরিষ্কার ও নোংরা অবস্থায় পড়ে আছে। রোগী নিয়ে হাসপাতালে গেলে নিজের উদ্যোগেই পরিষ্কার করে নিতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশীষ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেন যে আপনা কমপ্লেক্স পরিচালনা করেন, আরো নানারকমের কথা বলেছেন, সে বলে যে উপর থেকে যা আসে তাই এখানে মানুষের জন্য বরাদ্দ করে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের প্রশ্ন—যদি তিনি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে কেন তাকে এই পদে রাখা হচ্ছে এবং কেনই বা তিনি সরকারি বেতন পাচ্ছেন?
স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থার জায়গায় পরিণত করার আহ্বান জানিয়েছেন তারা।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 27 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 66 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 35 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 28 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!