লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:কবির হোনেন রাকিব

লক্ষ্মীপুর জেলা কারাগারের প্রধান ফটক সংলগ্ন এলাকা দিন দিন অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে বাড়িতে বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ যৌন ব্যবসা চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসী জানান, কারাগারের সামনের কয়েকটি বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। দিনের পাশাপাশি রাতের বেলাতেও এসব বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ড চলে। বিষয়টি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “কারাগারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের কর্মকাণ্ড চলা খুবই লজ্জাজনক। আমরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানালেও কোনো ফল পাচ্ছি না।”
আরেক বাসিন্দার অভিযোগ, “এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত।”
সচেতন মহলের মতে, জেলা কারাগারের মতো সংবেদনশীল স্থাপনার আশপাশে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, যাতে এলাকাটির সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধার করা যায়।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 27 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 66 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 35 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 28 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!