সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০,হাজার ইয়াবাসহ চালক আটক

জামাল উদ্দীন :
কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
আটক ব্যক্তি হলেন উখিয়ার উত্তর বড় বিল (পাগলির বিল) এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে মো. রাসেল উদ্দীন (২০)।
রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড ‘ডগ-জ্যাক’ (নারকোটিক্স) সিএনজির যাত্রী আসনের নিচে লুকানো অবস্থায় খাকি কাগজে মোড়ানো নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট শনাক্ত করে। পরে সেখান থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, উদ্ধার করা ইয়াবা, সিএনজি ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ এপ্রিল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  • By Admin
  • April 20, 2026
  • 29 views
ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • By Admin
  • April 20, 2026
  • 9 views
সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত