সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

আমির হোসাইন কটা রিপোর্টার

সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার এলাকা থেকে আটক করা হয়।

এসময় ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ এবং বহনকারী দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।

জানা গেছে,ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটর সাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান,গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Posts

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা কেন্দ্র পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 1 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 3 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

পাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

  • By Admin
  • July 23, 2026
  • 15 views
পাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা