হাটহাজারী সংঘর্ষ: দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

চট্টগ্রামের হাটহাজারীতে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত জুলুসকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা অভিযোগ করেছে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ।

গত কাল রবিবার(০৭ সেপ্টেম্বর)এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী লিখিত বক্তব্যে দাবি করেন, কথিত নামধারী সুন্নীরা মাদ্রাসার সামনে উস্কানিমূলক আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং রাতে বাজারে যাওয়া ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিককে আহত করেছে।

তিনি আরও জানান, এ সময় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রাহ.) কবরের দিকে ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। বর্তমানে ৩০–৩৫ জন ছাত্র গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হেফাজতপক্ষের দাবি, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, উস্কানিমূলক পোস্ট দেওয়া ব্যক্তিদের গ্রেফতার, আহত ছাত্রদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার তদন্ত এবং ভবিষ্যতে হাটহাজারী এলাকায় জুলুস বা মাজারকেন্দ্রিক গাড়ি থেকে গান-বাজনা ও স্লোগান নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানো হয়। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্কেল কর্মকর্তার নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 11 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 19 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 23 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত