হাতিয়ায় সিএনজি দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় সিএনজি দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো আইমান (৬)। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি আমি শুনেছি, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে, এ ঘটনায় সড়কপরিবহণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, হাতিয়ায় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই সিএনজি দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত