জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা,শহর ও একটি কলেজ শাখার ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শাস্তি প্রদান করা হয়।

বহিস্কৃত নেতারা হলেন জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী,যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সেই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে বহিস্কৃতদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
প্রতিবাদে আজ বিকেলে বহিস্কৃত ছাত্রদল নেতাদের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে বহিস্কৃত ছাত্রদল নেতাদের স্বপদে বহাল ও সঠিক তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান। এ সময় বহিস্কৃত অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
তারা বলেন,অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে তাদের বহিস্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে জয়পুরহাটে আমরা ছাত্রদলে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আজ কুচক্রী মহলের চক্রান্তে অন্যায়ভাবে আমাদেরকে দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে বহিস্কৃতদের স্বপদে বহাল করা না হলে রবিবার থেকে অনশন কর্মসূচী সহ ছাত্রদলের তিন শতাধিক নেতৃবৃন্দ গণহারে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

এর আগে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে বের হওয়া বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণের পর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেয়

Related Posts

খুন হওয়া যুবদল নেতার পরিবারের সঙ্গে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সাক্ষাৎ

  মোঃ শাকিল খলিফা নলছিটি ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল…

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 67 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 37 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!