পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন, ৩ লাখ টাকার বরাদ্দ

হাসিনুজ্জামান মিন্টু
(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং (হাজিপুর) ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
মন্দিরের উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ সময় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের উন্নয়নে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম মাস্টার, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মমতাজ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বজির উদ্দিন, সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মন্দিরের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

Related Posts

ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ বোতল মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পহেলা আগস্ট ২০২৬…

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • August 1, 2026
  • 2 views
ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

  • By Admin
  • August 1, 2026
  • 37 views
ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  • By Admin
  • August 1, 2026
  • 7 views
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

  • By Admin
  • August 1, 2026
  • 17 views
ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 12 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই