ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ সময় একাধিক থানার ৬টি মামলার আসামিসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি সাদা রঙের সেডান প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দিলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে গাড়ির ভেতরে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাসকারী মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রীর বেশে ট্রলি ব্যাগের ভেতরে গাঁজার চালান বহন করছিলেন।
র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধার হওয়া গাঁজা, জব্দকৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে…

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: শনিবার ০১ আগস্ট ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

  • By Admin
  • August 1, 2026
  • 17 views
ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

  • By Admin
  • August 1, 2026
  • 15 views
ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 12 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি