সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাদকবিরোধী গণসচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, প্রতিটি সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে সে আর সরকারি চাকরি পাবে না।

সোমবার (১০ই আগস্ট ) সকাল ১০:০০ টার সময় জীবনগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সীমান্তবর্তী জীবননগর ও দামুড়হুদা দিয়ে মাদক পাচার হচ্ছে। এতে শুধু মাদক বিক্রেতা বা বাহক নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক থেকে দূরে রেখে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানিসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Related Posts

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মো. জাহিদ হাসান (৩২) সুন্দরগঞ্জ…

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • By Admin
  • August 11, 2026
  • 6 views
সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

  • By Admin
  • August 11, 2026
  • 5 views
লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী