
পরশুরাম প্রতিনিধি
সবীর আহমেদ ফোরকান
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পরশুরামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও বন বিভাগ, পরশুরামের আয়োজনে ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া সভাপতিত্ব বন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী কমিশনার এস এম শাফায়েত আখতার নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, বৃক্ষই পারে আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে।
ছবি সংযুক্ত ঃ
ছবি ক্যাপশন – বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে পরশুরামে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন অতিথিরা_






